বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এর আগে অভিনেত্রী মধুমিতা সরকার যখন তার প্রেমের কথা প্রকাশ্যে আনেন ২০২৪ সালের অক্টোবরে, তখন থেকেই টালিউডে শুরু হয় নতুন গুঞ্জন। 

জানা যায়, তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং গ্ল্যামার জগতের সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ নেই। 

তবে, এরপর থেকেই মধুমিতা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে শিগগিরই তারা সাতপাকে বাঁধা পড়বেন। ইন্ডাস্ট্রির ভেতরের খবর, এই বছরেই নাকি দেবমাল্যর সঙ্গে তার চার হাত এক হতে চলেছে।


মধুমিতা তার সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত শেয়ার করে চলেছেন। কখনো তাদের পোষ্যর সঙ্গে খুনসুটি, আবার কখনো পাহাড়ের কোলে তাদের একান্ত যাপনের ছবি। অভিনেত্রী বারবার বলেছেন যে বিয়ের আগে তিনি নিজের জন্য আরো কিছুটা সময় চান, কিন্তু বিয়ের তারিখ নিয়ে তিনি এখনো পর্যন্ত মুখ খোলেননি। যদিও শোনা যাচ্ছে, বিয়ের শাড়ি-গয়না সবই চূড়ান্ত হয়ে গেছে, তবে তারিখ এখনই প্রকাশ্যে আনতে রাজি নন মধুমিতা।

একটি অসমর্থিত সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই মধুমিতা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সম্ভবত ৫ ডিসেম্বর দেবমাল্যের সঙ্গে তার বিয়ে হবে এবং ৭ ডিসেম্বর হবে বৌভাত। তবে এ বিষয়ে মধুমিতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

গত বছর দুর্গাপূজার সপ্তমীর দিনে মধুমিতা প্রথমবার দেবমাল্যর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘নতুন শুরু।’ সে সময় আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ 

এর আগে, মধুমিতাকে শেষবার দেখা গেছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে। বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান।

তবে তার বিয়ের এই তথ্য ভাইরালের পর তার ভক্তকূল এবং নেটিজেনদের দাবি, অধীর অপেক্ষায় আছে তারা। তারা বিয়ের পিঁড়িতে দেখতে চান তাদের প্রিয় এই অভিনেত্রীকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   মধুমিতা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close