বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিরঝিলে রাত ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:৪৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ড্রোন শোকে কেন্দ্র করে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সন্ধ্যায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিশেষ ড্রোন শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থলে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময়ে হাতিরঝিল এলাকা এড়িয়ে চলতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা:

১. হাতিরঝিল হয়ে গুলশান, বারিধারা, নিকেতন, মহাখালী, আড়ং, রামপুরা বা বনশ্রীগামী যানবাহনগুলোকে রেইনবো ক্রসিং থেকে উত্তরগামী সাতরাস্তা, লাভ রোড, তিব্বত ক্রসিং হয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে বলা হয়েছে।

২. গুলশান থেকে আগত যানবাহনগুলো পুলিশ প্লাজার সামনে দিয়ে হাতিরঝিল হয়ে রেইনবো ক্রসিংয়ের দিকে যেতে পারবে।

ডিএমপি আরও জানিয়েছে, ড্রোন শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাতিরঝিলে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে।

নগরবাসীকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ট্রাফিক বিভাগ সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হাতিরঝিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close