বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিভিন্ন নাম ব্যাবহার করে শিশু খাদ্য তৈরী, কারখানা মালিকের জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:২৪ পিএম
মারিয়া ফুট প্রোডাক্টস নামে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা।

মারিয়া ফুট প্রোডাক্টস নামে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা।

চাঁদপুরে ভোক্তা অধিকার লঙ্ঘন করে বিভিন্ন নামে শিশু খাদ্য তৈরি করার অপরাধে মারিয়া ফুট প্রোডাক্টস নামে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সদরের দক্ষিণ গুনরাজাদি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, “জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয় ও যৌথ বাহিনী জেলা সদরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া এবং অসাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ফারিয়া  ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানের মালিক মো. মহসনিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।”

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা অফিসার আরিফুল হাসান। যৌথবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিশু খাদ্য   কারখানা   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close