বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আপনারা সুইজারল্যান্ড সফর বোঝেন কিন্তু আওয়ামী লীগের বিচার কী তা বোঝেন না’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৪২ পিএম
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ছাত্রশিবির এই সমাবেশের আয়োজন করে

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ছাত্রশিবির এই সমাবেশের আয়োজন করে

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, “আপনারা সুইজারল্যান্ড সফর বোঝেন, কিন্তু আওয়ামী লীগের বিচার বোঝেন না।”

আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

আজিজুর রহমান আজাদ বলেন, “আওয়ামী লীগ একটি নীরব ঘাতক, যেমন ক্যান্সার মানুষের শরীরে লুকিয়ে থাকে। গত বছর ১৬ জুলাই তারা আবু সাইদ, ওয়াসিম ও শান্তদের শহীদ করেছে। এবারো তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, “গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করুন। যদি আওয়ামী লীগের বিচার না করেন, তাহলে জনগণ আপনাদের বিচার করবে।”

সাদিক কায়েম বলেন, “আপনাদের আমরা আশা করেছিলাম, দীর্ঘ ১৬ বছরের সন্ত্রাসের অবসান ঘটবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা গোপালগঞ্জে ঘাঁটি গেড়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জুলাইয়ের এই বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসরদের কোন জায়গা হবে না।”

ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, “জুলাইয়ের ১১ মাস পার হলেও অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আজ রাজনৈতিক কার্যক্রমে গেলে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, তবে দয়া করে দায়িত্ব ছেড়ে দিন। এই দায়িত্ব পালনের জন্য অনেক যোগ্য মানুষ প্রস্তুত আছে।”

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ছাত্রশিবির এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিনুল ইসলাম, ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ এবং ঢাকা মহানগর উত্তর শিবির সভাপতি রেজাউল করিম শাকিল।


স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  সুইজারল্যান্ড   সফর   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close