সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি: ডা. তাসনিম জারা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৭:৫২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশ গড়তে জুলাই পদযাত্রা অংশ হিসাবে রাজবাড়ী আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা পোগ্রামে সকলকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ডা. তাসনিম জারা তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকায় করে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। আগামী ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।”

তিনি আরও লেখেন, “জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কত দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিটি দিন তা নতুন করে মনে হচ্ছে। রাজবাড়ীতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার; তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন দেখা হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   ডা. তাসনিম জারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close