প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:০২ AM আপডেট: ১৬.০৭.২০২৫ ১:০৯ এএম

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন, আমরা ৫ আগস্টের পর কোনো সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি। কিন্তু আমরা দেখেছি, সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপাইন ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে। যা হয়েছে, আমরা সহ্য করেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা।
আজকের পর থেকে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি, কোন ডিসির অফিসে, এসপির অফিসে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে-হিচড়ে এনে প্রশাসনের কাছে দিব না, পুলিশে দিব না, নিজেরাই বিচার করবো।
আজ মঙ্গলবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান’সহ অনেকেই বক্তব্য রাখেন।
স্বদেশ প্রতিদিন/এনআর