বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১:৫২ পিএম

১৩জুলাই (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট  বিভাগের শিক্ষার্থীরা, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। বিক্ষোভ মিছিলে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা তিন দাবি দিয়ে প্রশাসনকে আলটিমেটাম দেয়। 

১. আজ ১৩ জুলাই, ২০২৫ রবিবারের মধ্যেই তদন্ত কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
 
২. যেসব রানিং স্টুডেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উপর এরকম বর্বর হামলায় সরাসরি জড়িত তাদের অবিলম্বে বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে।

৩. একই সাথে সাবেকদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে ও উল্লেখ্য ঘটনায় জড়িত সাবেকদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহন করতে হবে।

অনতিবিলম্বে উপরোক্ত দাবি মানা না হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ অনিদিষ্টকাল এর জন্য বন্ধ থাকবে। এবং যদি ২৪ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে উল্লেখিত যথাযথ ব্যাবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব হুঁশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে শিক্ষার্থীরা।

গত ১০ জুলাই শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের দুইজন শিক্ষকের উপর (উল্লেখ্য একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের পরিচালক কে এ এম রিফাত হাসান ও একজন সহকারি প্রক্টর মো. শফিকুল ইসলাম) ও জুলাইয়ে আহত তিনজন শিক্ষার্থীর মো. ফারুক, ফেরদৌস শেখ এবং মো. ফয়সাল মুরাদ এর ওপর উপর ঘটে যাওয়া বর্বরোচিত হামলার অভিযোগে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নিন্দা জ্ঞাপন করে।

তারা আরও বলেন, ‘ছাত্রদল কর্তৃক দু'জন শিক্ষকের উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ছাড়া-নির্লিপ্ততা ও শিক্ষক সমিতির কোনো ধরনের ভূমিকা না নেওয়া আমাদের ব্যথিত করেছে এবং এধরনের অমেরুদণ্ডী কাজের জন্য নিন্দা জানাই। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত এর দায়িত্ব প্রক্টোরিয়াল বডি, সেখানে সহকারী প্রক্টর এর ওপর রড দিয়ে হামলা হওয়ায় আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সন্দিহান।’


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জবি   প্রশাসনিক   ভবন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close