সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
টাঙ্গাইলে সেনাবাহিনীর চিকিৎসাসেবা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৪৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ১৫০০ জন অসহায় দুস্থকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্থাপিত মেডিক্যাল ক্যাম্পে এ সেবা কার্যক্রম চলে।
 
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ১৫০০ জন রোগীকে এখানে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হলো। ১৫০ জন চোখের রোগীকে চশমা দেওয়া হয়।

সেবাগ্রহণকারী আসমা বেগম, দেলোয়ার হোসেন, রোকেয়া সুলতানাসহ অন্যরা বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারি না।বাড়ির কাছে সেনাবাহিনীর এই চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো। মাঝেমধ্যে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প চাই।’ 

সেবামূলক মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন- বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   সেনাবাহিনী   চিকিৎসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close