বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীর লাশ ১১ টুকরা করা সেই স্বামী গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদে স্ত্রীকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে গুম করার অভিযোগে স্বামী মো. সুমনকে (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (১১ জুলাই) রাতে র‍্যাব-৭ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১২ জুলাই) সকালে র‍্যাব-৭ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৭ জানায়, বুধবার (৯ জুলাই) রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে যায় স্বামী। পরবর্তীতে সিকিউরিটি গার্ড মশিউর রহমান ফ্ল্যাট বাসা থেকে দুর্গন্ধ, অস্বাভাবিক নড়াচড়া এবং পানির ফ্ল্যাশের শব্দ শুনে ১০ম তলায় ঘাতক সুমনের ভাড়াকৃত ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করলে প্রায় ৩০ মিনিট পর সুমন বাসার দরজা খোলে। মশিউর রহমান এ বিষয়ে জিজ্ঞাসা করলে সুমন এলোমেলো কথাবার্তা বলে ও তাকে বাসায় প্রবেশ করতে বাধা দেয়। 

সিকিউরিটি গার্ড মশিউর রহমান জোরপূর্বক সুমনের বাসায় ঢুকে রুমের বিভিন্ন স্থানে রক্তের দাগ, বাথরুমের ভিতরে রক্তমাখা কাপড় এবং কমোডে মাংস দেখতে পেয়ে বাসা বাহির থেকে তালাবদ্ধ করে দেয়। এসময় আসামি সুমন বাসার গ্রিল ভেঙে পালিয়ে যায়। সিকিউরিটি গার্ড মশিউর এবং স্থানীয় লোকজন বায়েজিদ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ফাতেমা বেগমের (৩২) ক্ষত-বিক্ষত শরীরের অংশবিশেষ এবং রুমের খাটের নিচ হতে পায়ের অংশ উদ্ধার করে। এ ঘটনায় ফাতেমার বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।  

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ১০ বছর পূর্বে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আরবে অবস্থান করে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দেশে ফিরে এসে চট্টগ্রাম মহানগরে একটি পিকআপ চালক হিসেবে কাজ করেন।  

তিনি আরও জানান, দেশে ফিরে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে একাধিকবার উভয় পরিবারের মধ্যে আপোষ মিমাংসা করা হয়। গত বুধবার (৯ জুলাই) রাতে অচেনা ৬ থেকে ৭ জন যুবক তার বাসায় আসাকে কেন্দ্র করে আবারও বাগবিতণ্ডার সৃষ্টি হলে সুমন বাসায় থাকা দুটি ধারালো চাকু দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেন। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে ১১ টুকরো করে গুম করার চেষ্টা করেন।

স্বদেশ প্রতিদিন/ এমএএম


আরও সংবাদ   বিষয়:  স্বামী   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close