বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিমানে ‘বোমা থাকার’ ফোনে বাতিল হলো কাঠমান্ডুগামী ফ্লাইট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৮:৫১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে ছড়িয়ে পড়েছিলো চরম আতঙ্ক। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আছে, অজ্ঞাত ফোনকল থেকে আসা এমন তথ্যের পর বিমানটি তল্লাশি করা হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা পঁয়তাল্লিশ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার তথ্য আসে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। পরে তল্লাশি করে বিমানে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। তল্লাশি টিমের ক্লিয়ারেন্স পাওয়ার পর বিমানটি আবারো নেপালের উদ্দেশে ছেড়ে গিয়েছে।”

উল্লেখ্য, নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও অন্যান্য সংস্থাও কাজ করছিলো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তল্লাশি শেষ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ফ্লাইট   অজ্ঞাত   বিমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close