বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি, নতুন করে প্লাবিত অর্ধশতাধিক গ্রাম
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:০৮ পিএম
চার উপজেলার লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

চার উপজেলার লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

বৃষ্টি ও নদীর পানি কিছুটা কমলেও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বরং বেড়েছে ভোগান্তি। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হয়েছে ফেনী সদর ও ছাগলনাইয়ার অর্ধশতাধিক গ্রাম। এতে চার উপজেলার লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

আজ শুক্রবার (১১ জুলাই) জেলায় স্থাপন করা ৮২টি আশ্রয়কেন্দ্রে সকাল পর্যন্ত প্রায় ৯ হাজার ২০০ জন আশ্রয় নিয়েছেন বলে জানা যায়।

এছাড়াও, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যাকবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থসহ ১৮ জনকে উদ্ধার করেছে। বন্যার কারণে এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। ফেনী-ফুলগাজী ও ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক ডুবে থাকায় ছোট যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে টানা ভারী বর্ষণের ফলে শুক্রবার পর্যন্ত মুহুরি, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে গেছে। ফলে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যায়। যদিও বুধবার থেকে বৃষ্টিপাত কমে আসায় পরশুরামে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, কিন্তু সেই পানি গড়িয়ে ফুলগাজী হয়ে ছাগলনাইয়া ও ফেনী সদরে প্রবেশ করতে শুরু করে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফেনী-ছাগলনাইয়া সড়কের রেজুমিয়া থেকে পৌরসভা পর্যন্ত এক থেকে দুই ফুট পানি প্রবাহিত হয়েছে।এতে ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ও পৌরসভার অন্তত ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয় এবং এসব পানিই ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঢুকে পড়ে। এতে বৃহস্পতিবার রাতের মধ্যে কাজিরবাগ, মোটবী, ছনুয়া ও ফাজিলপুর ইউনিয়নের ৩০টিরও বেশি গ্রাম পানির নিচে তলিয়ে যায়। 

জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় ফেনীর চারটি উপজেলা-পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গতদের সহায়তায় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকায় শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার বলেন, “মুহুরি নদীর পানি বিপদসীমার ১.৯৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজীর বন্যাকবলিত এলাকায় পানির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং নতুন করে বাঁধ ভাঙার শঙ্কা নেই। পানি কমলেই ভাঙা অংশগুলো মেরামত করা হবে।”

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “পরশুরামে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফুলগাজীতেও কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ছাগলনাইয়ার প্রধান সড়ক দিয়ে বন্যার পানি নতুন নতুন এলাকায় প্রবেশ করায় ফেনী সদরের অনেক গ্রাম এখনো ঝুঁকিতে রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/ এমএএম

আরও সংবাদ   বিষয়:  ফেনী   বন্যা   পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close