শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফল নিয়ে অসন্তুষ্ট? জেনে নিন খাতা পুনঃনিরীক্ষার আবেদন পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৩:৪৮ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ২টায়। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ফলাফলে সন্তুষ্ট নন এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ। যেকোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে টেলিটকের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, পুনঃনিরীক্ষার আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে করা যাবে। এজন্য মোবাইলে লিখতে হবে:

RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। উদাহরণস্বরূপ:
RSC DHA 123456 101,102

পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আবেদনপত্র ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে: www.teletalk.com.bd

শিক্ষার্থীদেরকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পুনঃনিরীক্ষা   আবেদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close