বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শ্রীপুরে সাব-রেজিষ্ট্রি অফিসে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২:৪৭ পিএম

গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন ভেন্ডার ও দলিল লেখকরা। সাব-রেজিস্ট্রার সোহেল রানা সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনৈতিক আবদার এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করছেন তারা।

গত ৮ জুলাই থেকে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের ভেন্ডার ও দলিল লেখক সমিতির ব্যানারে শুরু হওয়া এ কলম বিরতির কারণে অফিস কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দলিল করতে আসা অনেক দাতা-গ্রহীতাকে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। তবে একাধিক সূত্রে জানা গেছে, কয়েকটি সেরেস্তার ভেতরে গোপনে কিছু দলিল সম্পাদনের চেষ্টা চালানো হচ্ছে।

অফিস সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুলাই) কলম বিরতির মধ্যেও নিয়মিতভাবে ১৪টি এবং কমিশনে ৭টি দলিলসহ মোট ২১টি দলিল সম্পাদিত হয়েছে।

এদিকে, পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার সমিতির কার্যালয়ে ভেন্ডার ও দলিল লেখকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক দলিল লেখক জানান, “গতকাল আমাদের এক সহকর্মীর মৃত্যু এবং আজ বৈরী আবহাওয়ার কারণে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সবাই সমিতির সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করছেন।”

অফিসে গোপনে দলিল সম্পাদন প্রসঙ্গে এক দলিল লেখক বলেন, “যুগে যুগে মুনাফিক বা মীরজাফর ছিল, আছে এবং থাকবে। অফিস স্টাফদের মধ্যে যারা অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করেন, তারা আমাদের ন্যায্য ও অহিংস আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে আমরা বিচলিত নই।”

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে শ্রীপুর সাব-রেজিস্ট্রার সোহেল রানা সরকার বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি শুধু দলিল লেখকদের সরকারি নিয়মে আনতে চেয়েছিলাম। কয়েকজনকে অনৈতিক সুবিধা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল।”

তিনি আরও বলেন, “একজন দলিল লেখকের মৃত্যু এবং বৈরী আবহাওয়ার কারণে দলিল সম্পাদনের হার কিছুটা কমেছে। তবে আমি আশা করি, তারা শিগগিরই ভুল বুঝতে পেরে স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরবেন।”

সাব-রেজিস্ট্রি অফিসে চলমান এই অচলাবস্থা কবে নাগাদ শেষ হবে তা নিয়ে সংশয় থাকলেও, সাধারণ সেবাগ্রহীতারা দ্রুত সমাধান প্রত্যাশা করছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   সাব-রেজিষ্ট্রি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close