বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:৩২ AM

দেশের সীমান্ত রক্ষায় নবীন সৈনিকরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না- এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৩ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবি ডিজি বলেন, ‘নবীন সৈনিকেরা কখনো দেশবাসীকে হতাশ করবে না। তাদের নিশ্ছিদ্র নিরাপত্তাই মানুষের শান্তির ঘুম নিশ্চিত করবে। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অবদান তুলে ধরেন তিনি।’

তিনি বলেন, ‘শৃঙ্খলা, সততা, বুদ্ধিমত্তা, আনুগত্য ও পেশাগত দক্ষতা একজন আদর্শ সৈনিকের মূল গুণ।’ নবীনদের উদ্দেশে তিনি বলেন, ‘এসব গুণ অর্জন করে তবেই তারা নিজেদের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে পারবে।’


নারী সৈনিকদের প্রসঙ্গে বিজিবি প্রধান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান যেমন ছিল অবিস্মরণীয়, তেমনি আজকের নবীন নারী সৈনিকরাও বিজিবির সম্মান ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কুচকাওয়াজ শেষে বিজিবির মহাপরিচালক সেরা চৌকস রিক্রুট ও অন্যান্য ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সৈনিকদের হাতে পুরস্কার তুলে দেন। পরে আকর্ষণীয় ট্রিক ড্রিল ও ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

১০৩ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় গত ২৬ জানুয়ারি। ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৯৪ জন (পুরুষ ৬৫৮, নারী ৩৬) রিক্রুট আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবনে প্রবেশ করে।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিজিবি   সীমান্ত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close