সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যান্টনমেন্টের সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে      ● একদিনে ১৬ জন আক্রান্ত হামে      ● বেশি রেড মিট খেলে বাড়তে পারে যে ক্যান্সারের ঝুঁকি      ● ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির      ● গাজা নিয়ে সিনেমা, নেতানিয়াহুর রোষে দুই ইসরায়েলি নির্মাতা      ● ১৮ দেশের বাজার ধরতে রপ্তানি কৌশল করছে সরকার      ● সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য      ● মেডিকেল-ঢাবি ছেড়ে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল জজ হাসান      ● ছত্তিশগড়ের রিতেশ পাল ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার      ● ইয়াবার টাকার দ্বন্দ্বে জাকারিয়া হত্যা      ● জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে      ● শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটি      
‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:১৮ AM

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শাপলা একটি জাতীয় প্রতীক হওয়ায় এর মর্যাদা রক্ষার্থে নির্বাচন কমিশন আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল, এবারও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।’

তিনি আরও জানান, জাতীয় প্রতীক হিসেবে শাপলার সম্মান রক্ষায় আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রতীকের সংখ্যা ১০০-এর বেশি করার উদ্যোগ নিয়েছে কমিশন। বর্তমানে তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তারা পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ উল্লেখ করেছে।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, প্রতীকের তালিকা সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শাপলা   এনসিপি   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close