বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি বাবলু প্রধান গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৪২ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৩:৪৬ PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান প্রধান বাবলুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

আতাউর রহমান প্রধান বাবলু উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও মারপিটের ঘটনায় গত ৩ অক্টোবর এবং ২০১৪ সালের ১৫ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা, মারপিট ও ককটেল নিক্ষেপের ঘটনায় এ বছরের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। এ মামলা দুটিতে অন্যান্য আসামিদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান প্রধান বাবলুকেও আসামি করা হয়।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   বাবলু প্রধান গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close