বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:১০ AM
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলন-পরবর্তী পরিস্থিতিতে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে ব্যাচভিত্তিক সাক্ষাতে তাঁরা এই অনুশোচনা প্রকাশ করেন।

এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, ক্ষমা চাওয়াদের মধ্যে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সঙ্গে যুক্ত ছিলেন এমন কর্মকর্তারাও রয়েছেন। আয়কর বিভাগের ক্যাডার কর্মকর্তারা ব্যাচভিত্তিক দেখা করে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রেখে রাজস্ব আদায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

বিশেষ করে ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৮ ও ৪০তম ব্যাচের কর্মকর্তারা এদিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্প্রতি পদোন্নতি পাওয়া প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানান এবং দেশ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “সবার উচিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজস্ব আদায়ে মনোযোগী হওয়া। দায়িত্বশীল আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখলে ভয় পাওয়ার কিছু নেই।”

এর আগে সোমবার (৭ জুলাই)ও কয়েক দফায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই ক্ষমা চান বলে জানা গেছে।

চলমান প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “কেউ কেউ সীমা লঙ্ঘন করেছে, তাদের বিষয়ে ভিন্নভাবে ভাবা হতে পারে। তবে সামগ্রিকভাবে আমি মনে করি—সবার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজস্ব আদায়ে যারা কর্মরত, তারাই তো দায়িত্ব পালন করবে। ঝামেলার মধ্যেও তারা রাজস্ব আদায় করেছে। সব ঠিক হয়ে যাবে।”

প্রসঙ্গত, গত ১২ মে সরকার একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এর প্রতিবাদে কলম বিরতি, পূর্ণ কর্মবিরতি এবং ‘কমপ্লিট শাটডাউন’সহ একাধিক কর্মসূচি পালন করে এনবিআরের কর্মকর্তারা।

তবে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে এবং আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইনের স্বাভাবিকতা রক্ষায় আন্দোলন প্রত্যাহার করা হয়। পরে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরুর ঘটনায় এনবিআরের বিভিন্ন স্তরে চাপা আতঙ্ক বিরাজ করছে।

আরও সংবাদ   বিষয়:  এনবিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close