বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনীতিকদের শুদ্ধ হতে হবে : গভর্নর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “আর্থিক খাতে অতীতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, যা আর্থিক খাতে ঝুঁকি তৈরি করেছে। আগামীতে এ ধরনের লুটপাট বন্ধ করতে হলে রাজনীতিকদের শুদ্ধ হতে হবে।”

আজ সোমবার (৭ জুলাই) ব্যাংক খাতে রিস্ক বেইজ সুপারভিশন পদ্ধতি চালুর অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নুরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গভর্নর বলেন, “ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রয়োজন। এজন্য ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।”

তিনি বলেন, “আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকে রিস্ক বেইজ সুপারভিশন (আরবিএস) পদ্ধতি শুরু করবে বাংলাদেশ ব্যাংক। এর পূর্ব-প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ২০টি ব্যাংকের সঙ্গে পাইলটিং শেষ হয়েছে, বাকি ব্যাংকগুলোতে পাইলটিং আগামী জুনের মধ্যে শেষ হবে।”

গভর্নর আরো বলেন, “এসব ব্যাংকের সম্পদের মান নিরূপণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একীভূত করার কাজও এগিয়ে চলেছে। যদি কোনো ব্যাংক একীভূত হতে না চায় তাদের কাছে সুনির্দিষ্ট বক্তব্য জানতে চাওয়া হবে। যদি তারা সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারে তাহলে তাদের বক্তব্য-প্রস্তাব বিবেচনা করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ব্যাংক   শৃঙ্খলা   গভর্নর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close