বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিআর পদ্ধতি থাকা দেশগুলোতে স্থিতিশীল সরকার নেই : আলাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, সেগুলোতে স্থিতিশীল সরকার নেই”, বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। 

আজ রবিবার (৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘‘প্রকৃতিতে শূন্যতা তৈরি হলে পাশ থেকে বায়ু ছুটে এসে খালি জায়গা দখল করে। তখন ঝড় হয়। সেই ঝড়ের আশঙ্কা নিয়ে কারা কারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, সেদিকে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে।’’

আলাল বলেন, “নতুন একটা বাক্স নিয়ে হাজির হয়েছে। রঙিলা বাক্স। সেই রঙিলা বাক্সের সিদ্ধান্ত হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি যেসব দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নেই। স্বাভাবিক গতির সরকার নেই।’’

তিনি বলেন, ‘‘বেলজিয়াম, ইসরায়েলে পিআর সিস্টেম আছে। বেলজিয়ামে আছে, কারণ সেখানে অনেক আদিবাসী আছে। তাদের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন, সে জন্য তাদের একটা প্রতীক দেওয়া হয়েছে। আর ইসরায়েলের আছে, এ কারণে ইসরায়েলতো কোনো দেশ না একটা ধ্বংসের প্রতীক।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পিআর   পদ্ধতি   আলাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close