শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাটগ্রাম থানায় ভাঙচুর, গ্রেপ্তার ৫
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৩২ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৪:৪০ PM
এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে পুনরায় গ্রেপ্তার।

এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে পুনরায় গ্রেপ্তার।

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে পাটগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বেলাল হোসেন (২৮), জুলফিকার আলী (২৩), খায়রুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (৩৩) ও লাজু (৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা থেকে ছিনিয়ে নেওয়া এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তিন দিনে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, হাতীবান্ধা থানা ঘেরাওয়ের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী কাজলসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার রাতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় বলে জানা যায়।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরো বলেন, “রংপুর র‍্যাব-১৩, বিজিবি, এপিবিএন পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশ যৌথভাবে কঠোর টহল জারি রেখেছে।”

এর আগে, রংপুর র‍্যাব-১৩ এর একটি টিম পাটগ্রাম থানা ভাঙচুরে অভিযুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছিল বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ভাঙচুর   হামলা   পাটগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close