বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
‘সেরা সাঁতারুর খোঁজে’ চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:০৫ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৮:১৯ PM

ছয় জেলার সাঁতারুদের নিয়ে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়েছে ৪০জন সাঁতারু।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন লেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬ জেলার ১৭০জন প্রতিযোগি। বেলা ২টায় প্রতিযোগিতা সম্পন্ন হয়।

ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসিন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের চারদিকেই নদী। এই জেলা থেকেই সেরা সাঁতারু বের হয়ে আসার কথা। এখানে প্রতিটি গ্রামেই এমন তরুণ-তরুণি রয়েছে, যারা ছোটবেলা থেকেই পানির সঙ্গে বেড়ে ওঠেছে। তারা প্রাকৃতিকভাবে সাঁতারে দক্ষ। আমরা চাই প্রাকৃতিক প্রতিভাগুলোকে সঠিকভাবে প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে দেশসেরা সাঁতারু হিসেবে গড়ে তোলা হোক।

ডিসি বলেন, এই প্রতিযোগিতা শুধুই একটি আয়োজন নয়, বরং একটি সম্ভাবনার দ্বার উন্মোচন। এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ে চাঁদপুরের নাম উজ্জ্বল করবে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভারা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবনের জন্যও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে আমাদের নদী উপকূলীয় এলাকার মানুষদের জন্য সাঁতার জানা অত্যন্ত জরুরি। তাই এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসচেতনতার অংশ হিসেবেও বিবেচনা করা উচিত।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ।

সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ থেকে যেন সেরা সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য।

প্রতিযোগিতায় চাঁদপুরের প্রবীণ ও নবীন সাঁতারু, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের সহধর্মীনি মিসেস সাজিয়া আফরিনসহ স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫ এ অংশ নেয়, ৯ থেকে ১১ বছর বালক ৩০ জন, ৯ থেকে ১১ বছর বালিকা-৬ জন, ১২ থেকে ১৫ বছর বালক ১০৯ জন ও ১২ থেকে ৫ বছর বালিকা ২৩ জন।

‘ইয়েস কার্ড’ প্রাপ্ত সাঁতারুদের পরিসংখ্যানে প্রাপ্ত ৯ থেকে ১১ বছর বালক ৪ জন, ৯ থেকে ১১ বছর বালিকা ৩ জন, ১২ থেকে ১৫ বছর বালক ২০ জন ও ১২ থেকে ১৫ বছর বালিকা ১৩ জন। এতে  বালক ২৪ জন ও বালিকা ১৬ জন রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে।




স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সেরা   সাঁতারু   খোঁজে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close