বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিন নদীর মোহনায় অবমুক্ত করা হলো ৩ মণ মাছ
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৭:৩৯ PM

“যেথায় থাকিস ফিরিস তোরা এই তিতাসের তীরে, সেথায় আমার নাড়ীর টান প্রাণের নবীনগরে” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সামাজিক সংগঠন নবীনগরনামা "HELPLINE NABINAGAR" এর উদ্যোগে প্রায় তিন মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার ( ৫ জুলাই) সকালে তিতাস, বুড়ি ও মেঘনার মোহনায় এই কার্যক্রম পরিচালিত হয়। এরপর উপজেলা সদরের আহমেদ গার্ডেন সিটির ফেরি ঘাটে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা নদী রক্ষা, নদী দূষণ রোধ, রিং জালের ব্যবহার বন্ধ, বৈদ্যুতিক শক দিয়ে মাছ আহরন বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এ সময় এই আয়োজনের উদ্যোক্তা প্রবাসী রুবেল মিয়া ও সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করা হয়। এবং ভবিষ্যতে প্রবাসীরা নবীনগরের জন্য সর্বোচ্চ কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বয়োবৃদ্ধ শাহালম মিয়া বলেন, “আমার জন্মের পরে অত বড় মাছ ছাড়ার আয়োজন দেখলাম। সরহারি বেডা আইতে দুগলা মাছ ছাইরা ছবি হুদা ছবি তুলে, ইতান আমডার কোন কামে লাগেনা। হগলতে এই সংগঠনের মত এইবাবে মাছ ছাড়লে বাজারের মাইদ্দে মাছের দাম মেলা কমব। আমরা হাইয়া অ শান্তি পামু।” 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী, সাংবাদিক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল হক, সভাপতি ও সিনিয়র এডমিন আলমগীর হোসেন, সিনিয়র এডমিন ও ভবিষ্যৎ কর্ণধার সোহেল তানভীর, খলিল উল্লাহ সম্রাট শাহজাহান, জুয়েল মৃধা, বইমজুর স্বপন মিয়া, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি, আনোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব মোর্শেদ, সোহেল রানা, ফজলে রাব্বি পাপ্পু, আমির হামজা প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তিতাস   মেঘনা   মোহনায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close