বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      
রৌমারীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ২:১১ PM

রৌমারীতে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। গত সোমবার (৩০-জুন ) সকাল ৭ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রফিক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের সাবেক সেনা সদস্য আনোয়ার হোসনের ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন থেকে রফিক মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই তাজুল, আনোয়ার, শাহনেওয়াজ ও মোসাদ্দক হোসেনসহ সঙ্গিয় অফিসারসহ একদল পুলিশ চর ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ তার ছেলে রফিককে হাতেনাতে আটক করা হয়। 

এছাড়ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এর আগেও ২২ হাজার ইয়াবাসহ রফিককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   বিপুল   পরিমান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close