মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৫ গ্রামের মানুষের কান্নার কারণ যে রাস্তা      ● কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা      ● লটে নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার      ● দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবরও হতে পারে      ● যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম      ● পল্লী মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য      ● শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ      ● ইরানের এনপিটি ছাড়ার আলোচনায় উদ্বিগ্ন রাশিয়া      ● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      ● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      
সোনারগাঁওয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৩৯ AM আপডেট: ৩০.০৬.২০২৫ ৩:৪৯ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া। 

রোববার (২৯ জুন) দুপুরে সোনারগাঁ  উপজেলা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

আরও পড়ুন

উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়াম কক্ষে “উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টার” এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এই প্রযুক্তি সেন্টারটি সোনারগাঁয়ের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। উক্ত অনুষ্ঠানে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে "গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁ" কর্মসূচির আওতায় ১০,০০০তম বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চাড়া বিতরণ করেন। 

সবশেষে তিনি সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক অডিটোরিয়াম “অপরাজিতা” এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উন্নয়ন ও মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের কর্মকর্তা আব্দুল ওয়ারেজ আনসারি। 

আরও পড়ুন

আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি, সোনারগাঁ সার্কেল) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর সার্কেলের মেহনাজ গুপ্তা, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আলমগীর চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close