মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাকায় চলাচলের অনুমতির দাবি ‌‘ঢাকা থ’ সিএনজি চালকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:১২ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ১২:২৬ PM

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতির দাবি তুলে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ঢাকা থ’ সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য জোট। রবিবার সকাল থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। 

জানা যায়, ‘ঢাকা-থ’ সিএনজি অটোরিকশা হলো ঢাকা জেলার রেজিস্ট্রেশনপ্রাপ্ত সিএনজি অটোরিকশা, যা ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে আসছে। মালিক ও শ্রমিকেরা দীর্ঘদিন ধরে এই অটোরিকশাগুলোকে ঢাকা শহরে চলাচলের অনুমতি দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। বর্তমানে, এই অটোরিকশাগুলো ঢাকা জেলার বাইরে চলাচল করতে পারলেও, ঢাকা মেট্রোপলিটন এলাকায় চলাচলের অনুমতি নেই। 

আজ অবস্থান কর্মসূচিতে তারা বলেন, ঢাকা জেলায় নিবন্ধিত হওয়ায় এই অটোরিকশাগুলোর ঢাকা শহরে চলাচলে কোনো বাধা থাকা উচিত নয়। এই অটোরিকশাগুলোর বৈধতা ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিও দাবি জানানো হয়েছে। মালিক ও শ্রমিকেরা বলছেন, ঢাকা-থ সিএনজি অটোরিকশা উচ্ছেদ না করে, তাদের দাবি মেনে নিয়ে, ঢাকা মেট্রো এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হোক। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   চলাচল   ‘ঢাকা থ’   সিএনজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close