সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
মতলব উত্তরে সরকারি বই বিক্রির দায়ে প্রধান শিক্ষক শোকজ
চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:০৭ পিএম আপডেট: ২৭.০৬.২০২৫ ৯:২০ PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশির আহমেদের নেতৃত্বে সরকারি পাঠ্যবই বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
গত বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে বিদ্যালয়ের পুরাতন সরকারি বই এক হকারের কাছে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন তিনি ও সহকারী শিক্ষক আবুল কাশেম।

স্থানীয়রা জানান, হকারকে ফোন করে ডেকে আনেন বশির আহমেদ ও সহকারী শিক্ষক আবুল কাশেম।

হকার এসে প্রথমে ২০০-২৫০ কেজি বই মাপেন। মোট প্রায় ৩ টনের বেশি বই সেখানে বিক্রির জন্য প্রস্তুত ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বইসহ দুই শিক্ষককে আটকে ফেলেন।

ঘটনাস্থলে উত্তেজিত জনতার সামনে সহকারী শিক্ষক আবুল কাশেম স্বীকার করেন, প্রধান শিক্ষকের নির্দেশেই আমি হকার ডেকেছি। উনি বলেছিলেন বইগুলো বিক্রি করে দিতে। আমি শুধু সহায়তা করেছি।

ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন, এটা আমাদের বড় ভুল হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমা চাইছি।

তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন প্রধান শিক্ষক, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ ও সংশ্লিষ্টদের শোকজ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

তিনি বলেন, সরকারি বই বিক্রি একটি গুরুতর অপরাধ। আমরা বশির আহমেদ স্যারের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নিয়েছি। তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৩০ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। এরপর তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারি সম্পদ বিক্রির মতো জঘন্য অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি আমি নিজে গুরুত্ব দিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাদের হাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়া, তারা যদি বই বেচাকেনায় লিপ্ত হন—তবে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কোথায়?


স্বদেশ প্রতিদিন/ কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মতলব   উত্তরে   সরকারি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close