বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলে সাইবার হামলা, সামরিক গোপন নথি ফাঁস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৪:০৬ পিএম

ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তির গোপন নথি ফাঁস করার দাবি করেছে ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই সাইবার হামলায় ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক প্রযুক্তিগত একচেটিয়া নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়েছে।

হ্যাকার গোষ্ঠীটি জানায়, তারা দুটি প্রধান সামরিক পণ্যের গোপন নথি প্রকাশ করেছে। প্রথমটি হলো HattoriX, একটি স্থলভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তি, যা দূরপাল্লার হামলায় ব্যবহৃত হয়। দ্বিতীয়টি হলো SPIKE-LR2, একটি পঞ্চম প্রজন্মের মাল্টি-প্ল্যাটফর্ম স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

দুটি প্রযুক্তিই CR Casting/EXACT নামক প্রতিষ্ঠান তৈরি করেছে, যা রাফায়েল ও এলবিট সিস্টেমসের চুক্তিভিত্তিক সরবরাহকারী হিসেবে কাজ করে থাকে।

সাইবার সাপোর্ট ফ্রন্ট দাবি করেছে, তারা শুধু তথ্য ফাঁস করেনি, বরং ইসরায়েলের সামরিক-শিল্প নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। তারা সিআর কাস্টিং/এক্সাক্ট-এর শিল্প অবকাঠামোয় প্রবেশ করে গুরুত্বপূর্ণ ডেটাও সংগ্রহ করেছে।

এর আগে, একই হ্যাকার গোষ্ঠী বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর বিরুদ্ধে সাইবার হামলা চালানোর দায় স্বীকার করেছিল। এসব হামলার ফলে ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনার কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে দাবি করা হয়।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েলের সামরিক সরবরাহ ব্যবস্থায় ক্রমাগত সাইবার দুর্বলতা প্রকাশ পাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি করছে।

সূত্র: তাসনিম নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   সাইবার হামলা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close