বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইইডিসিআর পরিচালকের ওপর হামলার অভিযোগ ড্যাবের বিরুদ্ধে      ● ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ৬০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল      ● চাল ও আটায় ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার আহ্বান প্রতিমন্ত্রীর      ● জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে ২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪ গ্রাম      ● জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু      ● সাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার      ● মাদ্রাসার সভাপতি-পরিচালক আনছারুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুনানিতে অনুপস্থিতির দাবি      ● ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের      ● উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী      ● সচেতন সমাজ গড়তে সাটুরিয়ায় শিক্ষার্থীদের অঙ্গীকার      
৫ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার দাবি জামায়াত আমিরের
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৯:৩৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৫ আগস্ট দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “৮ নয়, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।”

এর আগে অন্তর্বর্তী সরকার ৫ আগস্ট—যেদিন ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে—সেই দিনটিকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। পরে আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

তবে এ সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ৫ আগস্টেই রাখতে চান। এই প্রেক্ষাপটেই ডা. শফিকুর রহমানও একই দাবি জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ৫ আগস্ট   ‘নতুন বাংলাদেশ দিবস’   ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close