বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:৫৯ পিএম

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কালিতলা-দুর্গাপুর এলাকার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়েশা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তার স্বজনরা। পথে ডাকাত দল অ্যাম্বুলেন্সে হামলা চালায়। এ সময় তারা মৃত নারীর স্বজনদের মারধর করে তাদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এমনকি মরদেহের কান ও গলাও তল্লাশি করে ডাকাত দল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তে একাধিক পুলিশ দল মাঠে নেমেছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মৃত আয়েশা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর স্ত্রী। ডাকাতির শিকার যাত্রীদের মধ্যে ছিলেন, রাকিবুল ইসলাম (৪২), নিশ্চিন্তপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে শাহবুল, আইলচারা গ্রামের আকছেদ মণ্ডলের ছেলে শিঊলি খাতুন (৪৬), ফেরদৌসি (৩২)।

আয়েশার ভাই রাকিবুল ইসলাম বলেন, ‘আমার বড় বোনের মরদেহ নিয়ে ফিরছিলাম। হঠাৎ ডাকাতরা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে আমাদের মারধর করে। আমাদের কাছে থাকা ৩২,৬০০ টাকা এবং এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এমনকি মৃতদেহের কান ও গলাতেও তল্লাশি চালানো হয়।’

অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকেও ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিতলা-দুর্গাপুর সড়কের একটি মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির সামনে রাস্তার প্রতিবন্ধকতা দেখতে পেয়ে থামেন চালক। তখন পাশের পানের বরজ থেকে চার থেকে পাঁচজন সশস্ত্র ডাকাত বেরিয়ে এসে হামলা চালায়।

ওসি মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলটি একেবারে গ্রামের ভেতরে। সেসময় পাশের মূল সড়কে পুলিশের টহল ছিল। ঘটনার তদন্তে আমরা কাজ করছি এবং দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লাশবাহী   অ্যাম্বুলেন্স   ডাকাতি   টাকা-স্বর্ণালঙ্কার লুট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close