বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৩২ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৯:৪০ PM
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপজেলা স্বাস্থ্য সহকারী মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল আলিম এবং উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল জব্বার।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য সহকারী মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা স্বাস্থ্য সহকারী আসাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য সহকারী মো. আলহাজ উদ্দিন, আইয়ুব আলী সহ আরও অনেকে।

উল্লেখ্য, অবস্থান কর্মসূচির ৬দফা দাবিগুলো হলোঃ

১. নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪ তম গ্রেড।

২. ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরণ।

৩. পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগ প্রাপ্ত হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্নাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল(১/২/৩টি) উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গণ্য হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   স্বাস্থ্য   ৬ দফা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close