বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৪তম বিসিএস কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:২৯ AM

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর ফরম দাখিলের সুযোগ থাকবে না।

এদিকে, পিএসসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ জুন ৪৪ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২১ সালের ৩০ নভেম্বর। এই বিসিএসে মোট পদসংখ্যা ১,৭১০টি, যার মধ্যে শিক্ষা ক্যাডারে ৭৭৬টি পদ রয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে একাধিক বিসিএসের ফল প্রকাশ ও প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে কমিশন, যাতে প্রশাসনের বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিসিএস   কোটা   পিএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close