বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক তিন নির্বাচন কমিশনের সদস্যদের পাসপোর্ট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১২ AM

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার গ্রেফতারের পর তিনটি নির্বাচনী কমিশনের সাবেক প্রধান ও সদস্যদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পাসপোর্ট বাতিলের তালিকায় রয়েছে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ আরও ১২ জন সাবেক নির্বাচন কমিশনারের নাম। তাদের বর্তমান অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে সক্রিয় রয়েছে।

ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরস ছালাম জানান, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মোতাবেক বিগত সরকারের আমলে দায়িত্ব পালনকারী এসব নির্বাচন কমিশনারদের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

তিনটি কমিশনই বিতর্কিত নির্বাচনের কারণে সমালোচিত। ২০১২ থেকে ২০১৭ মেয়াদকালে কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০১৪ সালের নির্বাচনে জোরজবরদস্তির অভিযোগে ভুগেছে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনও নির্বাচনী দুর্নীতির অভিযোগে বিতর্কে এসেছে।

পাসপোর্ট অধিদপ্তর জানায়, সাবেক নির্বাচন কমিশনাররা প্রাধিকার অনুযায়ী কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট পান, যা অবসর নেওয়ার পর সাধারণ পাসপোর্টে রূপান্তরিত হয়। পাসপোর্ট বাতিল করার ক্ষমতা সরকারই রাখে, পাসপোর্ট অধিদপ্তর শুধু নির্দেশ মেনে কাজ করে।

সরকারের একাধিক সংস্থা সাবেক কমিশনারদের অবস্থান শনাক্তে কাজ করছে এবং তাদের বিদেশ যাত্রার তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন তাদের অর্থ সম্পদের বিষয়েও অনুসন্ধান শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসি   নির্বাচন কমিশন   পাসপোর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close