বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১২:২৯ পিএম

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 

সোমবার (২৩ ‍জুন) সকালে গাজীপুরের মৌচাকে অবস্থিত হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে আটকের সময় জনতা কর্তৃক যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাকে অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটলে তার তদন্ত হবে এবং দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের যে খবর ছড়িয়েছে, সেটি সঠিক নয়। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। তবে উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করা হয়েছে।’

কৃষি জমি সুরক্ষা প্রসঙ্গে উপদেষ্টা জানান, কৃষি জমি দখল ঠেকাতে শিগগিরই একটি আইন প্রণয়ন করা হবে। এতে করে কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত ব্যবহারে সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, ‘দেশি ফল যাতে বিলুপ্ত না হয় সেজন্য বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে। গবেষণা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে হর্টিকালচারে।’

গাজীপুরে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের সংখ্যা বাড়ানো হবে না, তবে ডাকাতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে যাতে অপরাধীরা সক্রিয় হতে না পারে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর ইউএনও কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের পরিচালক এনামুল হক এবং কৃষি ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তা।

তিনি হর্টিকালচার সেন্টারের বিভিন্ন গবেষণা ও উৎপাদন ক্ষেত্র ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মদক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনাও দেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close