বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● সিরাজুল মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ      ● নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল      
ভালুকায় যুবকের লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৫:১৫ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার।

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার (২১ জুন) সকাল ৭টায় এল’এস্কয়ার লিমিটেডের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। 

পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ আরো জানায়, নিহত নাজমুলের স্ত্রী মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায় তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এল’এস্কয়ার কোম্পানিতে চাকরি করতেন। গত ৪ মাস থেকে তিনি ওই এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার ফলে নাজমুল অন্যত্র আলাদা ভাড়া বাসায় থাকতেন।

এছাড়াও পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে কোম্পানির ছুটির সময় নাজমুল তার স্ত্রীর সঙ্গে এল’এস্কয়ার কোম্পানির সামনে দেখা করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপরদিন সকালে মহাসড়কের পাশে নাজমুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মুখের গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  লাশ   পুলিশ   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close