প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৯:১৮ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ৯:৪৬ PM

সংগৃহীত ছবি
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। জানা যায়, একনারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয়া হয় মন্ত্রণালয় থেকে।
আজ শনিবার (২১ জুন) রাতে ২৭তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে।
ডিসির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ওই নারী সাংবাদিকদের বলেন, “উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছেন।”
ওই নারী আরো বলেন, “তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছেন। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছেন। সে এর আগে আমাকে শারীরিকভাবে মারধর করেছেন।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ক্লিপ ও ছবি ছড়িয়ে পড়তে থাকে।
এরপর থেকেই জেলাজুড়ে এ ঘটনা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে বলে জানা যায়।
স্বদেশ প্রতিদিন/আইএমএস