বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্ধবীকে নিয়ে হলকক্ষে রাত্রিযাপন করা সেই ছাত্রের সিট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:৪৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বান্ধবীকে নিয়ে হলকক্ষে রাত্রিযাপনের অভিযোগে এক শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নাজমুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র।

শনিবার (২১ জুন) শহিদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন জানান, অভিযুক্ত ছাত্র অভিযোগ স্বীকার করেছে। তাই তার আবাসিক সিট বাতিল করা হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য হল প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

জানা গেছে, গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকা অবস্থায় ১৫৩ নং কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েও একই বিভাগের সহপাঠী। হলের সিসি টিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই আবাসিক ছাত্র সাইকেলে করে হলকক্ষ থেকে বান্ধবীকে নিয়ে বের হয়ে যান। মেয়ের মাথায় টুপি এবং শরীরে শার্ট-প্যান্ট ছিল। 

হলের প্রহরী শাহজান আলী বলেন, ‘তারা দরজায় ছিলেন কিন্তু খুব সকালে বিপরীত দিক থেকে আসায় তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারেননি। মেয়েটাও ছেলেদের পোশাকে ছিলেন এবং সাইকেলের গতি বেশি ছিল। ফলে ধরতে পারেননি। বিষয়টি প্রাধ্যক্ষকে অবহিত করি।’

বহিষ্কৃত ছাত্রের রুমমেট বোরহান উদ্দিন বলেন, ‘দুই মাস আগেই হলে উঠেছেন ওই ছাত্র। হল ছুটি হওয়ায় আমরা সবাই বাসায় চলে গেছি। বিষয়টি পরে জানতে পারছি। তবে এমন গর্হিত কাজ মেনে নেওয়া যায় না।’

ঘটনার সত্যতা স্বীকার করে নাজমুল বলেন, ‘আগের দিন তার জন্মদিন ছিল। ক্যাম্পাসে কেক কাটার পর বান্ধবীর থাকার জায়গা না থাকায় আমি তাকে হলে আশ্রয় দিই। বিষয়টি প্রাধ্যক্ষ জানতে চাইলে আমি খুলে বলি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বান্ধবীকে নিয়ে রাত্রীযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close