সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
শিমুলিয়ায় ফের চালু করা হবে ফেরি : উপদেষ্টা সাখাওয়াত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “শিমুলিয়া ঘাটের ঐতিহ্য ফেরাতে ফের ফেরি চলাচল চালু করা হবে। নদী বাঁচাতে ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই।”

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) শিমুলিয়া ঘাটে বিআইডাব্লিউটিএ এর প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন ও শিমুলিয়া ঘাট নিয়ে মাস্টার প্লান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, “শিমুলিয়া ঘাটে ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ, নাব্য সংকটে পদ্মায় নিয়মিত ড্রেজিং এবং ইমের্জেন্সি ফেরি চলাচল দ্রুত সময়ে চালু করা হবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআইডব্লিউটিএর শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের মাস্টার মেরিন অধ্যক্ষ (অ. দা.) ক্যাপ্টেন মো. শাহজাহান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিমুলিয়া   ফেরি   উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close