বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       ● বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে      ● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:০৯ AM

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করে ইসরাইল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। 

যদিও তার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আগেই জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানাল জাতিসংঘও। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

এরমধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন।’ 

তিনি আরও বলেন, ‘অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি।’

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ‘আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসলাইলের হামলা নিয়ে নিন্দা প্রকাশ না করে, তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   তেহরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close