শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রেললাইনের পাশ থেকে অর্ধগলিত নবজাতকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৩০ পিএম

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন জামতৈল রেল স্টেশন ও বারাকান্দি রেল ঢালার মধ্যবর্তী নির্জন স্থানে রেললাইনের পাশ থেকে একটি অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত শিশু ভ্রূণ উদ্ধার করা হয়েছে।

আজ (১৮ জুন) বুধবার সকাল ১১টার দিকে অর্ধগলিত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক কৃষক পাশের জমিতে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পান। পরে সেখানে গিয়ে দেখতে পান, একটি শপিং ব্যাগ ও পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে আছে। সন্দেহ হলে তিনি স্থানীয়দের ডাকেন। ব্যাগ খুলে দেখা যায়, একটি নবজাতকের অর্ধগলিত মৃতদেহ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কামারখন্দ থানা পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল ঘিরে রাখে এবং পরে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে।

ঘটনাস্থল পরিদর্শনে থাকা কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স ৬-৭ মাস গর্ভকালীন। ঘটনাটি অত্যন্ত নির্মম এবং মানবতাবিরোধী। এটি দুই থেকে তিন দিন আগে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি এখানে ফেলে রেখে গেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘এমন নির্জন জায়গায় কেউ এমন পৈশাচিক কাজ করেছে। মানুষ কতটা নির্মম হলে এমন কাজ করতে পারে, আমরা চাই প্রশাসন দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা নিক।’

স্থানীয়দের অনেকেই জানান, রেললাইনের পাশের এই নির্জন স্থানটি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। তারা এই এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

এদিকে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন এবং দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ভ্রূণটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য ক্লু এবং স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক থেকে গর্ভপাত বা ডেলিভারি সংক্রান্ত কোনো তথ্য অনুসন্ধান করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে জিডি করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নবজাতকের মরদেহ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close