সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      
নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:১৩ পিএম
একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে।

একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

গত শনিবার (১৫ জুন) একটি মালবাহী লড়ি (ট্রাক) ব্রিজটি পারাপার হতে গেলে ব্রিজটির একাংশ ভেঙে নিচে পড়ে যায়। দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় থাকায় ব্রিজটি ছিল ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাচলের কারণে অবশেষে সেটি মাঝ দিক থেকে ভেঙে পড়ে। এতে করে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। 

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজটি নবীনগর ও নবীনগর পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়ন’সহ আশপাশের কয়েকটি এলাকার মানুষজনের জেলা শহরে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী যাতায়াত ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও ব্রিজটির গুরুত্ব অপরিসীম। এখন বিকল্প কোনো রাস্তা না থাকায় সাধারণ মানুষকে অনেক দূর দিয়ে চলাচল করতে হচ্ছে। এবং জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

স্থানীয় একজন দোকানি জানান, দীর্ঘদিন থেকে ব্রিজ টি ঝুঁকিতে ছিলো, অনেকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। আজ সেটারই ফল ভোগ করতে হচ্ছে, অতি দ্রুত জরুরী মেরামত করা প্রয়োজন।

স্থানীয় পথচারী আব্দুল আহাদ বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাজারে যাওয়া মানুষজন চলাচল করে। এখন ব্রিজ ভেঙে পড়ায় আমরা ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে । ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার দূর দিয়ে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক।”

সিএনজি চালক মো. সোহেল মিয়া বলেন, “এই ব্রীজ দিয়ে অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, না হয় আমাদের এখন অনেক ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বেশি ভাড়া দিয়েও যাত্রীরা কষ্ট পাচ্ছে, বড়গাড়ি যাতায়াত করতে পারছেন না।”

উল্লেখ্য, ব্রিজটি পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।

নবীনগর উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন বলেন, “খবর পেয়ে পরিদর্শনে গিয়েছি। অতি দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নবীনগর   ব্রিজ   যানচলাচল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close