শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় স্কুলছাত্রীকে হত্যা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:৩২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নাফিসা জান্নাত আনজুম (১৫) নামের এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মো. জুনেল মিয়া (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

গত ১২ জুন সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন আনজুম। দুদিন পর ১৪ জুন বিকেলে বাড়ির পাশের একটি ঝোপে তাঁর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও আনজুমের পরিবার জানায়, ওই দিন সকাল সাতটার দিকে পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে যান আনজুম। সেখান থেকে আর বাড়ি ফেরেননি তিনি। এ নিয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর স্বজনেরা। পরে ১৪ জুন বিকেলে বাড়ির পাশে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে ছড়ার পাশে ঝোপের ভেতর তাঁর মরদেহ খুঁজে পান ভাই ও মামা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় কুলাউড়া থানায় হত্যা মামলা করেন আনজুমের স্বজনেরা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপসার বলেন, ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল গঠন করা হয়। এলাকার লোকজনের বক্তব্য ও আলামতের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে জুনেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, জুনেল মিয়া আনজুমের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। আনজুম সে প্রস্তাব ফিরিয়ে দেন। ১২ জুন আনজুম প্রাইভেট পড়ে ফেরার সময় পথে তাঁর গতিরোধ করেন জুনেল। কথা বলার একপর্যায়ে পেছন থেকে তাঁকে জড়িয়ে ধরেন। আনজুম চিৎকার শুরু করলে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ ছড়ার পাশের ঝোপে ফেলে দেন।

জুনেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে আনজুমের স্কুলব্যাগ, বই, জুতা ও বোরখা উদ্ধার করে।

ওসি গোলাম আপসার বলেন, ‘আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  শ্বাসরোধে হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close