প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:০৯ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৯:৩৫ PM

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শ্যালকের কোপের শিকার হয়েছেন বোন জামাই।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শ্যালকের হামলার শিকার হয়েছেন দুই বোন জামাই।
গতকাল শনিবার (১৪ জুন) সন্ধায় উপজেলার কাইতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন একই উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দীন (২৫)।
জানা যায়, সালাউদ্দীন তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সারাদিন আনন্দের সঙ্গে কাটানোর পর সন্ধ্যা ৮ টার দিকে ছোট শ্যালক দীপু হঠাৎ করে সালাউদ্দীনের উপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার মাথায় আঘাত করেন। সালাউদ্দীনের বড় ভাইরা ভাই ও অপর আত্মিয়রা যখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন, তখন দীপু তাদেরকেও দা দিয়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে। সালাউদ্দীনের বড় ভাইরা ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সালাউদ্দীনকে গুরুতর অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এই ঘটনায় সালাউদ্দীনের মা বলেন, “আমার ছেলে হাসিখুশী ভাবে শ্বশুর বাড়ি কাইতলায় গিয়েছিল। কিন্তু তার শ্যালক খুবই খারাপ প্রকৃতির লোক এবং তারা আমার ছেলেকে মেরে ফেলার জন্য হামলা করেছে। আমি তাদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছি।”
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “সালাউদ্দীনের মাথায় গুরুতর আঘাত হয়েছে এবং মাথা ফেটে গেছে। আমরা তার চিকিৎসা প্রদান করছি।”
এছাড়াও, এই বিষয়ে সালাউদ্দীনের শ্যালক হামলাকারী দীপুকে একাধিকবার ফোন করলেও তিনি
ফোন রিসিভ না করায় এই ঘটনায় তার উদ্দেশ্য বা কারণ জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গতকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।