বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে গ্রামীণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১:১৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে।

পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিহাতী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ ঘটনায় ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close