শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       
পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধে লাঠিপেটায় যুবক নিহত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ১৩.০৬.২০২৫ ৮:৩৪ PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ওবাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওবাইদুল মালিদহ গ্রামের ছহিরদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে একই এলাকার ছইমুদ্দিনের সঙ্গে ৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে মামলাও আদালতে চলমান রয়েছে।

শুক্রবার দুপুরে ছইমুদ্দিন ও তার সমর্থক ১০-১৫ জন ওবাইদুলের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোহাম্মদ তুহিন রেজা ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close