বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
অস্বস্তি ছিলো ঈদযাত্রা, তবে কর্মস্থলে ফিরতে স্বস্তি
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৬:৪১ পিএম

ঈদের আগে দীর্ঘ যানজটের অবসান ঘটিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাসের ছাদ, পশুবাহী ট্রাক - পিক-আপে নারী ও শিশুদের নিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ীতে অপেক্ষা করেছেন ঘরে ফেরা উত্তরের মানুষ। তবে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন স্বস্তিতে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নেই  যানবাহনের ধীরগতি বা যানজট। তবে ঢাকা-
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে।কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

জানা গেছে , ঈদ যাত্রায় বাড়ি ফেরার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ, অপর্যাপ্ত যানবাহন,  সেতুর উপর দুর্ঘটনা, টোলপ্লাজায় বিকল টোলমেশিন, দীর্ঘদিনের গলার কাটা এলেঙ্গা হতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত অসমাপ্ত ১৩ কিলোমিটার রাস্তা , ঢাকা থেকে আসা লক্কর-ঝক্কর গাড়ি মহাসড়কে বিকল, বিকল যানবাহন তড়িৎ অপসারনে অপারগতাসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। ফলে ঈদ যাত্রায় চরম ভোগান্তি হয়েছে। তবে ফিরতি পথে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে।

 এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা   স্বস্তি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close