প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১২:০৩ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ১২:১৬ PM

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন বাংলাদেশিকে জোরপূর্বক পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১১ জুন) দিবাগত রাতে এই পুশ ইন-এর ঘটনা ঘটে। এ সময় তাদের আটক করে বিজিবি সদস্যরা।
৪৮ ব্যাটালিয়ন বিজিবি জানায়, রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্তে ১৭ জন ও মিনাটিলা সীমান্তে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম এবং ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম