শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকামুখী মানুষের ঢল, গাবতলী-যাত্রাবাড়ী-সায়েদাবাদে চাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:৩১ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঢাকামুখী মানুষ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর প্রবেশপথ গাবতলী, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় দেখা গেছে ফিরতি যাত্রীদের উপচে পড়া ভিড়। সংশ্লিষ্টদের মতে, ঈদের পর এই দিনটিতেই ঢাকায় ফেরার চাপ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীবাহী বাসগুলো যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দোলাইপাড়, জুরাইন, সাইনবোর্ড ও রায়েরবাগ এলাকায় থামছে। বাস থেকে নামার পর যাত্রীরা লোকাল বাস, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত যান কিংবা মোটরসাইকেলে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর সড়কজুড়ে ভিড় ছিল লাগেজ, ব্যাগ ও কোরবানির গোশত বহন করা যাত্রীদের। কেউ কেউ মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরেই বাস থেকে নামছেন, পরে ঢাল বেয়ে নিচে নেমে গন্তব্যের দিকে পা বাড়াচ্ছেন।

বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে হয়ে রাজধানীতে প্রবেশ করছেন। অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের যাত্রীরা সাইনবোর্ড, রায়েরবাগ ও শনিরআখড়া হয়ে ঢাকায় আসছেন।

যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোর থেকেই যাত্রীদের ঢল শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সরকারি কর্মচারীরা এবারের ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন। ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ জুন) থেকে অফিস শুরু হবে। সেই প্রস্তুতিতেই রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে প্রবেশপথগুলোতে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাকামুখী   মানুষ   ঢল   গাবতলী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close