শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ফিরছে মানুষ, বাড়ছে কর্মব্যস্ততা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের আমেজ এখনো কাটেনি। তবে পরিবার ছেড়ে পেটের দায়ে ফিরতে শুরু করেছে মানুষ। বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় রাজধানীতে ফের বাড়ছে মানুষ ও কর্মব্যস্ততা। সরকারি হিসেব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরো তিন দিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।

আজ বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। উল্টো জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। 

পরিবহণ সংশ্লিষ্টরা বলেন, “ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।”

হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান বলেন, “বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যেই চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।”

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, “এখন যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।”

উল্লেখ্য, সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই বাড়ি ফিরছেন অনেকে।

বেসরকারি অফিসে চাকরিজীবী তানিম আহমেদ বলেন, “এবার দীর্ঘসময় সরকারি ছুটি থাকলেও বেসরকারি অফিসের ছুটি ছিল ৪ থেকে ৫ দিন। তাই চাইলেও বাড়ি থাকার উপায় নেই। ফিরে আসতে হয়েছে আমাকে।”

চাকরিজীবী অপু রহমান বলেন, “অফিসে ঈদের ছুটি ছিল চারদিন। পরে একদিন বাড়িয়ে নিয়েছিলাম। ছুটি এখন শেষ, তাই ফিরে এসেছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   মানুষ   কর্মব্যস্ততা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close