প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:৩৪ পিএম

লক্ষ্মীপুরের পৌর শহরের মধুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার বিশেষ অভিযানিক টিম এস আই জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে আসামি সুমনকে (৩৮) গ্রেফতার করে।
মঙ্গলবার (১০ জুন) এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত এই সুমন ওরফে সুমন কসাই ৪ মামলার ওয়ারেন্টভূক্ত এবং মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
অভিযুক্তের বিরুদ্ধে একটি জিআর সাজা, নয় মাসের একটি জিআর সাজা, ছয় মাসের একটি জিআর সাজা ও একটি জিআর নরমাল ওয়ারেন্টসহ সর্বমোট চারটি ওয়ারেন্টে রয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত সুমন কসাই মধুপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি