শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সারা দেশের আটটি স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৫:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য দারুণ খবর। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর একদিন পরই মাঠে দেখা যাবে হামজা-জামালদের।

আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের যোদ্ধারা। ম্যাচের টিকিট ছাড়ার ২০ দিনের মাথায়ই সব টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেক ভক্ত টিকিটের জন্য বঞ্চিত হন। তাদের কথা মাথায় রেখেই ম্যাচ সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি-স্পোর্টস নিশ্চিত করেছে, দেশের আটটি স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে ম্যাচটি।

প্রসঙ্গত, এই ম্যাচটি এবার সরাসরি দেখার সুযোগ মিলবে দেশের আটটি স্থানে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়েছে, যাতে ফুটবলপ্রেমীরা একসঙ্গে বসে খেলাটি উপভোগ করতে পারেন। সমর্থকদের উদ্দীপনা ও মাঠের বাইরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ‘ডি’ গ্রুপে এর আগে ভারত ও হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দু’দলই। ফলে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।


এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা ও প্রত্যাশা। বিশেষ করে এ ম্যাচ দিয়েই বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে কানাডিয়ান লিগে খেলা ফুটবলার সমিত সোমের। তার অন্তর্ভুক্তিকে ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে আলাদা আগ্রহ।

এ ছাড়া দলে রয়েছেন বিদেশি লিগে খেলা দুই ফুটবলার- হামজা চৌধুরি ও ফাহমিদুল ইসলাম, যাদের অভিষেক ইতোমধ্যেই হয়ে গেছে। এই তিন প্রবাসী তারকার উপস্থিতিতে দলের মাঝমাঠ ও রক্ষণভাগে দেখা যেতে পারে নতুন শক্তি ও ভারসাম্য।

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই ম্যাচটি উপভোগ করতে পারবেন নিচের আটটি স্থানেঃ

১. রবীন্দ্র সরোবর, ঢাকা

২. এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

৩. নানকিং বাজার, রাজশাহী

৪.  জিরো পয়েন্ট, সিলেট

৫. জেলা পরিষদ চত্বর, ময়মনসিংহ

৬.জেলা পরিষদ চত্বর, রংপুর

৭.বেল’স পার্ক, বরিশাল

৮. শিববাড়ি মোড়, খুলনা

মূলত, বিশ্বকাপ আসলেই দেখা যায় বাংলাদেশিদের আবেগ। তাই এবারে ফুটবলপ্রেমীরা যেন একসঙ্গে ম্যাচ উপভোগ করতে পারেন এবং নিজ দেশের প্রতিনিধিদের জন্য গলা ফাটাতে পারেন, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ম্যাচ   ফুটবল   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close